Beauty Services at Your Doorstep — আপনার আশেপাশের সব পার্লারের সেবা ও রেট তুলনা করে সেরা পার্লারটি বেছে নিন ঘরে বসেই।
💖 Beauty Services at Your Doorstep
ধরুন আপনি উত্তরা বা বসুন্ধরা এলাকায় থাকেন এবং এখনই আপনার পার্লারের সেবা দরকার। ট্রাফিক জ্যাম ঠেলে পার্লারে যাওয়া এবং ঘণ্টার পর ঘণ্টা সিরিয়াল ধরে বসে থাকার দিন শেষ!
আপনি শুধু আপনার ফোনে থাকা Door Parlor App-এ ঢুকবেন। অ্যাপে ঢোকার সাথে সাথে আপনার লোকেশনের আশেপাশে যতগুলো ভেরিফাইড পার্লার আছে, তাদের সবগুলোর শপ, সার্ভিস এবং প্রাইসিং লিস্ট এক জায়গায় দেখতে পাবেন। সেখানে সব পার্লারের সাথে তুলনা করে যেটা আপনার কাছে সবচেয়ে বেস্ট (Best) মনে হবে, ঠিক সেই পার্লার থেকেই অনলাইনে বুকিং করতে পারবেন—আর তাদের দক্ষ বিউটিশিয়ান সরাসরি আপনার বাসায় এসে সার্ভিস দিয়ে যাবেন!
আপনার লোকেশন অনুযায়ী আশেপাশে যতগুলো পার্লার আছে, সবগুলোর প্রোফাইল ও সার্ভিস লিস্ট এক জায়গায় দেখুন।
আশেপাশের সব পার্লারের প্রাইসিং, মান, রেটিং এবং অফার একে অপরের সাথে তুলনা করে সবচেয়ে বেস্ট পার্লারটি বেছে নিন।
আপনার পছন্দের সেরা পার্লারটিতে নিজের সুবিধাজনক দিন ও সময় সিলেক্ট করে অনলাইনে বুকিং কনফার্ম করুন।
আপনার নির্বাচিত পার্লারের এক্সপার্ট বিউটিশিয়ান সম্পূর্ণ সার্ভিস কিট নিয়ে আপনার ঘরে এসে সেবা দিয়ে যাবেন।
আগামী মাসের ১ তারিখ থেকে উত্তরা ও বসুন্ধরা এরিয়ায় আমাদের যাত্রা শুরু হচ্ছে। গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রিমিয়াম সেবা নিশ্চিত করতে আমাদের পার্টনার পার্লার হওয়ার জন্য নিচের শর্তগুলো থাকা বাধ্যতামূলক:
পার্লারের রেগুলার কাজের পাশাপাশি কাস্টমারদের বাসায় গিয়ে সেবা দেওয়ার জন্য আলাদা দক্ষ, ভেরিফাইড ও প্রশিক্ষিত নারী বিউটিশিয়ান টিম থাকতে হবে।
প্রতিটি সার্ভিসের আগে ও পরে সব যন্ত্রপাতি জীবাণুমুক্ত (Sterilize) করা, বিউটিশিয়ানদের মাস্ক, গ্লাভস ও অ্যাপ্রন ব্যবহার এবং সম্পূর্ণ স্যানিটাইজেশন নিশ্চিত করতে হবে।
কাস্টমারের বাসায় সার্ভিসের সময় ওয়ান-টাইম ডিসপোজেবল শিট/টাওয়েল ব্যবহার করতে হবে এবং কাজ শেষে জায়গাটি সম্পূর্ণ পরিষ্কার (Post-Service Cleaning) করে দিয়ে আসতে হবে।
হোম সার্ভিসের জন্য গোছানো ট্রাভেল কিট বক্স এবং ১০০% অরিজিনাল ও ব্র্যান্ডেড কসমেটিকস ব্যবহারের নিশ্চয়তা থাকতে হবে।
পার্লারের আপডেটেড ট্রেড লাইসেন্স এবং হোম সার্ভিসে যাওয়া প্রত্যেক কর্মীর জাতীয় পরিচয়পত্র (NID) ও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন সম্পন্ন থাকতে হবে।
বুকিংয়ের নির্ধারিত সময়ের মধ্যে কাস্টমারের বাসায় পৌঁছানো এবং মার্জিত ও পেশাদার সেবা প্রদানের মানসিকতা থাকতে হবে।
ওয়েবসাইট থেকে সরাসরি কোনো ফর্ম পূরণ করতে হবে না। আমাদের অফিশিয়াল Door Parlor Partner App ডাউনলোড করে আপনার পার্লারের তথ্য ও ডকুমেন্ট দিয়ে খুব সহজেই এক্সেস ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
যেকোনো জিজ্ঞাসা বা পার্টনারশিপ সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন
House 73/F, Road 12/B,
Sector 10, Uttara, Dhaka